ঝালকাঠিতে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য নিয়ে সেমিনার ও আলোচনা সভা ডিজিটাল বাংলাদেশ এখন আর কোন অস্পষ্ট নয় বরং ইতোমধ্যেই সকল পর্যায়ে নেতৃত্ব বিকাশে সরকার বেশ কিছু দিকনির্দেশনামূলক উদ্যোগ গ্রহন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব, অশোক কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিম ও সমাহার প্রতিনিধি ও প্রশিক্ষন মনিটর আফরোজা শিউলি (ঢাকা)। এখানে ইউআইএসসি নিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ধারনা এবং সমন্বয় হয়ে কাজ করার আহব্বান জানানো হয়। জেলা প্রশাসক বলেন ঝালকাঠিতে প্রত্যেক ইউনিয়নে তথ্য সেন্টার চলবে তাতে যে কোন বাধা আসুক না কেন তা মোকাবেলা করেও পরিচালনা করতে হবে। উপজেলা চেয়ারম্যান বলেন সাধারন জনগণের দোর গোড়ায় তথ্য সেবা পৌছে দেয়ার জন্যই মূলত তথ্য সেন্টার সেখানে আমার যে কর্তব্য থাকবে আমি তা পালন করার জন্য যথেষ্ট চেষ্টা করবো যাতে কোন ব্যাঘাত না ঘটে। এখানে ১০ টি ইউনিয়নের প্রায় ৫০ জন সদস্যদের নিয়ে ৩ দিনের ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন ও অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী ঘোষনা করা হয়। যা গত ১৩/০৬/২০১১ থেকে ১৫/০৬/২০১১ পর্যন্ত চলেছিলো। তবে বাসন্ডাকে উদাহরন হিসেবে জেলা প্রশাসক বলেন "বাসন্ডা সেন্টার পরিচালক প্রত্যেক মিটিং বা সব ধরনের কার্যক্রমে অংশগ্রহন করছেন। এটাই আমি চাচ্ছি যে ইউনিয়নেই নয় শুধু সারা ঝালকাঠিতে উদ্যোক্তারা কাজ করবে"। পরিশেষে সভাপতি তার মূল্যবান বক্তব্য দিয়ে সমাপনী ঘোষনা করেন।
লাইক:
3
দেখা হয়েছে: ০ বার