-
by Digital Bangladesh Blog
-
Dhaka
-
৯ ডিসেম্বর ২০১০
-
০৯:২২
-
সুশাসন 
'ডিজিটাল বাংলাদেশ' বিনির্মাণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিলো।
জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার পর সরকার তার এ নির্বাচনী এ প্রতিশ্রুতি থেকে সরে আসেনি বরং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়ার মানসে "ডিজিটাল
বাংলাদেশ" গঠনে কাজ করে চলেছে অবিচল। তৃণমূল পর্যায়ের জনগণকে জাতীয় উন্নয়নের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করার মাধ্যমেই ডিজিটাল বাংলাদেশের সাফল্য নিহিত। এ ক্ষেত্রে সহায়ক মাধ্যম হিসেবে আধুনিক তথ্য-প্রযুক্তি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আর এ কারণেই দেশের ৪৫০১টি ইউনিয়ন পরিষদে 'ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র' (ইউআইএসসি) স্থাপন করে ধনী-দরিদ্র, নারী-পুরুষ, নির্বিশেষে সমাজের সর্বস্তরের জনগণকে তথ্য সেবা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ নভেম্বর
২০১০ তারিখে সারাদেশের ৪৫০১টি ইউনিয়নে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের উদ্বোধন করছেন। আর এই বিশাল আয়োজনে অংশ নিতে বাংলাদেশে আসছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং
ইউএনডিপি'র প্রশাসক (গ্লোবাল এডমিনিস্ট্রেটর) হেলেন ক্লার্ক।
লাইক:
2
দেখা হয়েছে: ০ বার