Nagorikkontho is a Platform for the citizens which encourage their participation and gives them voice to express their opinions, feedback regarding public services and other issues of Bangladesh Government.

কটিয়াদীতে চোরের উপদ্রব বৃদ্ধি
যাচাই করা হয়নি

  • কটিয়াদীতে চোরের উপদ্রব বৃদ্ধি

No Video Found

  • No Audio found
  • by সুমিত বণিক
  • Kishorgong
  • ৬ ফেব্রুয়ারী ২০১১
  • ১৯:৫৭
  • অপরাধ     

কিশোরগঞ্জের কটিয়াদীতে চোরের উপদ্রব মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে ১০-১২টি চুরির ঘটনা ঘটেছে। প্রশাসন নির্বিকার। গত শনিবার দিবাগত রাতে তিন স্থানে চুরির ঘটনা ঘটে। বণিক পাড়াস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির ঘরের টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে দুই জোড়া অষ্টধাতুর রাধা ও কৃষ্ণ মূর্তি, রাধার গায়ে পরিহিত দেড় ভরি স্বর্ণালংকার, কৃষ্ণের হাতের ২০ ভরি ওজনের একটি রূপার বাঁশি, কাঁশা ও পিতলের সামগ্রী, দান বাক্সের টাকা সহ প্রায় দেড় ল টাকা সমপরিমাণ মালামাল চুরি করে নিয়ে যায়। একই রাতে পূর্বপাড়াস্থ দাস বাড়ী পূজাঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করলে বাড়ীর লোকজন জেগে উঠলে চোর পালিয়ে যায়। সকালে ভোগপাড়া জামে মসজিদের দুটি মাইক, এমপ্লিফায়ার, চার্জার লাইট চুরি করে নিয়ে যাওয়ারও খবর পাওয়া যায়।
এ নিয়ে এক সপ্তাহে কটিয়াদীতে ১০-১২টি চুরির ঘটনা ঘটেছে। বণিক পাড়া গ্রামের কাঞ্চন সাহার বাড়ীতে গত সোমবার সন্ধ্যায় কাঞ্চন সাহার স্ত্রী ঘরে তালা দিয়ে হাটতে যাওয়ার পর পরই বিদ্যুৎ চলে যায়। এ সুযোগে বাড়ীর দেয়াল টপকে ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা স্বর্ণালংকার ও কাপড়চোপর চুরি করে নিয়ে যায়। মাত্র কয়েক দিনের ব্যবধানে চড়িয়াকোনা ঠাকুর ঘরের রাধাকৃষ্ণ মুর্তি, ডা: নুরুল এর বাসায় দিনে দুপুরে চুরি, কটিয়াদী বাজারে হীরণ ঘোষের মিষ্টির দোকানে চুরি, কটিয়াদী পশ্চিম পাড়াস্থ ৪/৫টি বাড়ীতে চুরির ঘটনা ঘটে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কটিয়াদী উপজেলা শাখার আহবায়ক শীতল কুমার সাহা জানান, দেশব্যাপী মন্দিরগুলোতে চুরির যে অপসংস্কৃতি শুরু হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। তিনি এ চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করে দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেন। মন্দিরের পুরোহিত অখিল চন্দ্র বণিক আপে করে বলেন ৫০ বছরের পুরোনো এ মুর্তি চুরির ঘটনায় আমি খুবই মর্মাহত। জীবনে যা অবলম্বন করে বেঁচে আছি এবং বাকী দিনগুলোতে বাঁচার স্বপ্ন দেখতাম তাও আজ চুরি হয়ে গেছে।
এ নিয়ে উপজেলার সকল হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অস্থিরতা বিরাজ করছে। তারা এ চুরির সাথে সম্পৃক্তদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবীসহ দেশব্যাপী মন্দিরগুলোতে চুরি বন্ধে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান।
এ ব্যাপারে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এএসপি সার্কেল (হোসেনপুর) আজবাহার আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লাইক: UP  DOWN  2 দেখা হয়েছে: ০ বার

সকল মন্তব্য

মাজেদ (Feb 8 2011)

সরকারী নির্দেশ ও স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করি।

Credibility:  UP  DOWN 
0



শিরোনাম অবস্থান তারিখ
Collection of Vehicle Tax Through Online BankingDhaka৯ ডিসেম্বর ২০১০
৪৫০১ ইউআইএসসি উদ্বোধন: প্রতিশ্রুতির পথে, অবিচল যাত্রাDhaka৯ ডিসেম্বর ২০১০
Students Abuse In A CollegeNotre Dame College, Motijheel, Dhaka৭ ডিসেম্বর ২০১০
Why dont you watch around you???Paribag, Shahbag, Dhaka১৪ ডিসেম্বর ২০১০
Happy New Year 2011Dhaka১ জানুয়ারী ২০১১

শিরোনাম উৎস তারিখ
অ্যাথলিটের লিঙ্গ পরীক্ষা BBC Bangla ১৫ জুন ২০১২
রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশে বিতর্ক BBC Bangla ১৫ জুন ২০১২
আদালতের রায়ে মিশর বিচলিত BBC Bangla ১৫ জুন ২০১২
সাগরে ভাসছে বহু রোহিঙ্গা: জাতিসংঘ BBC Bangla ১৫ জুন ২০১২
ইউক্রেন বনাম ফ্রান্স BBC Bangla ১৫ জুন ২০১২

Designed and Developed By Domain Technologies Ltd.