কাহারোল উপজেলার ১ নং ডাবোর ইউনিয়নে জয়নন্দ হাট বাজারে জমি সংক্রান্ত জের ধরে দু গ্রুপের সংঘর্ষে অন্তত দুইপরে ১৫ জন আহত ও বাড়ীতে আগুন প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই।
স্থানীয় সুত্রে জানা যায় দিনাজপুর জেলার কাহারোল থানাধীন সৈয়দপুর মৌজার ৫৭ নং খতিয়ান ভুক্ত ৮২১,৮২৫, ও ৮২৬ দাগের সম্পত্তির মোঃ দুরুল ইসলাম ও মোঃ আব্দুল খালেক গংদের মাঝে বেশ কয়েক মাস যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই সুত্রতার জের ধরে গত ০৮/০১/১৩ ইং রোজ মঙ্গলবার দুপুর অনুমান ১.৩০ ঘটিকার সময় দুরুল ও তার ভাড়া করা গুণ্ডাবাহিনী বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে খালেকের বাড়িতে হামলা চালিয়ে জমি দখলের চেষ্টা করে। এ সময় আব্দুল খালেকের লোকজন বাঁধা দিতে গেলে তারা কয়েকটি ঘরে আগুন জ্বালিয়ে দেয় এবং ভাংচুর শুরু করে। ,এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ব্যাপারে স্থানীয় ইউ,পি চেয়ারম্যান বিশ্বজীৎ রায় সে মোবাইল ফোনে কাহারোল থানায় ঘটনা জানালে, স্থানীয় থানা পুলিশ ও দিনাজপুর হইতে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে কমপক্ষে দু পরে প্রায় ১৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ও মামলার প্রস্তুতি চলছে।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার