-
by মোঃ আব্দুর রাজ্জাক
-
তেঁতুলিয়া
-
২৭ সেপ্টেম্বর ২০১২
-
১৩:৪৫
-
অপরাধ 
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তারুল হক মুকু’র বিরুদ্ধে পঞ্চগড় আদালতে দায়ের কৃত মামলা সমূহ অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়ায় রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গতকাল এক ফ্যাক্স বার্তায় সাময়িক বরখাস্ত আদেশটি প্রেরণ করেছেন। যার স্মারক নং -০৪৬.০২৭.০০.০০.০১৯.২০১২-৪৭২।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ অভিযোগ পত্র আদালত গৃহীত হয়েছে। সেহেতু তার দ্বারা উপজেলা পরিষদের চেয়ারম্যান-এর ক্ষমতা প্রয়োগ উপজেলা পরিষদের জন্য স্বার্থহানিকর এবং প্রশাসনিক দৃষ্টিকোণ হতে সমীচীন নয় মর্মে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হয়েছে। সেহেতু সরকার তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহন করেছে।এ অবস্থায় উপজেলা পরিষদ আইন ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন)আইন ২০১১ দ্বারা সংশোধিত এর ১৩খ ধারায় (১) উপধারা অনুযায়ি তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুক্তারুল হক মুকুকে সাময়িক ভাবে বরখাস্তের আদেশ জারি করা হয়এবং তাহা অবিলম্বে কার্যকর করা হবে বলে জানান রাষ্ট্রপতির আদেশ ক্রমে সিনিয়র সহকারী সচিব এনামুল হাবীব।
লাইক:
3
দেখা হয়েছে: ০ বার