Nagorikkontho is a Platform for the citizens which encourage their participation and gives them voice to express their opinions, feedback regarding public services and other issues of Bangladesh Government.

সরকার দলীয় এমপিকে তেঁতুলিয়াবাসী অবাঞ্চিত ঘোষণা করল
যাচাইকৃত

  • সরকার দলীয় এমপিকে তেঁতুলিয়াবাসী অবাঞ্চিত ঘোষণা করল

No Video Found

  • No Audio found
  • by মোঃ শাহজালাল
  • পঞ্চগড়
  • ২৮ অগাস্ট ২০১২
  • ১৩:৩২
  • সুশাসন     

পঞ্চগড় জেলার সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলায় পঞ্চগড়-১ আসনের সরকার দলীয় এমপি’র মদদ পুষ্ট হয়ে দীর্ঘ দিন ধরে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করে আসছে কতিপয় স্বার্থান্বেষী মহল। সাধারণ শ্রমিকরা এতে বেকার হয়ে পড়ায় ড্রেজার বন্ধের দাবিতে অব্যাহত ভাবে আন্দোলন করে আসছে। এমপির পেশী শক্তি ও দলীয় প্রভাবে কোন ভাবেই বন্ধ হয়নি এই অবৈধ পাথর উত্তোল। সমতল ভূমি কটে নির্বিচারে অবৈধ ভাবে ড্রেজার চালিয়ে পাথর উত্তোলনের ফলে কর্মহীন হয়ে পড়ছে হাজার হাজার পাথর শ্রমিক।
গতকাল বিকেলে উপজেলার তেঁতুল তলা চত্তরে উপজেলা পরিবেশ রক্ষা আন্দোলন ও পাথর শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আগত হাজার হাজার পাথর শ্রমিক হাতে লাঠি নিয়ে এই সমাবেশ থেকে ড্রেজার বন্ধের জন্য জেহাদ ঘোষণার পাশাপাশি তেঁতুলিয়াবাসী অবাঞ্চিত ঘোষণা করেন সরকার দলীয় এমপি মোঃ মজাহারুল হক প্রধানকে। এই সমাবেশের পর থেকে তেঁতুলিয়ায় ড্রেজার চললে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসনকে সকল প্রকার দায় দায়িত্ব বহন করতে হবে তারা ঘোষণা দেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক-মোখলেছার রহমান, পঞ্চগড় সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক-মুক্তিযোদ্ধা জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক, আব্বাস আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুনিরা পারভীন, তেঁতুলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, জুলফিকার আলী জুয়েল, আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, আব্দুর রাজ্জাক প্রমুখ।

লাইক: UP  DOWN  0 দেখা হয়েছে: ০ বার

সকল মন্তব্য

ABU TAHER ANSARY (Sep 1 2012)

fine top news

Credibility:  UP  DOWN 
0



শিরোনাম অবস্থান তারিখ
পঞ্চগড় সদর হাসপাতালের স্বাস্থ্য সেবাPanchagarh৮ ডিসেম্বর ২০১০
Campaign program for QoS PortalPanchagarh১৩ ডিসেম্বর ২০১০
পঞ্চগড়ের সমতল ভূমির চাpanchagarh১৮ ডিসেম্বর ২০১০
M R CollegePanchagarh১৮ ডিসেম্বর ২০১০
A death trap in the roadPanchagarh২৪ ডিসেম্বর ২০১০

Designed and Developed By Domain Technologies Ltd.