Nagorikkontho is a Platform for the citizens which encourage their participation and gives them voice to express their opinions, feedback regarding public services and other issues of Bangladesh Government.

হাইওয়ে পুলিশের পিক আপের ধাক্কায় বৃদ্ধ আহত
যাচাই করা হয়নি

  • হাইওয়ে পুলিশের পিক আপের ধাক্কায় বৃদ্ধ আহত

No Video Found

  • No Audio found
  • by মোঃ লুৎফর রহমান
  • পঞ্চগড়
  • ২৮ অগাস্ট ২০১২
  • ১০:১৬
  • বিবিধ     

পঞ্চগড় সদর থানার ট্রাফিক পুলিশ কনেস্টেবল এর মটর সাইকেল এর ধাক্কায় বৃদ্ধ নিহতের কিছুদিন পর গতকাল পঞ্চগড় বোদা মহাসড়কে ময়দানদিঘী বাজারে হাইওয়ে পুলিশ পিক আপের ধাক্কায় মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী(৬২) গুরুতর আহত হন। জানা যায় বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন এর ভক্তেরবাড়ী গ্রামের মৃত ছবির উদ্দীন এর ছেলে মোঃ দেলোয়ার হোসেন(৬২) সাইকেল যোগে যাবার সময় পঞ্চগড় থেকে বোদা গামী হাইওয়ে পুলিশের পুঃ হেঃ কোঃ-০১ পঞ্চগড় ০১ নং পিক আপ ধাক্কা দেয়। এ সময় বৃদ্ধ গুরুতর আহত হলে তাকে পুলিশ পিক আপে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। বোদা থানার অফিসার ইনচার্জ কায়সার আলী খান ঘটনার সত্যতা স্বীকার করে বৃদ্ধের সুচিকিৎসা হচ্ছে বলে জানান। আহত বৃদ্ধ মাথা, বুক ও পায়ে আঘাত পেয়েছে বলে জানা যায়। আধুনিক সদর হাসপাতাল এর আরএমও ডাঃ আবুল কাশেম জানান বৃদ্ধ আপাতত ভালো আছেন। তবে বমি করলে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠাতে হবে।

লাইক: UP  DOWN  0 দেখা হয়েছে: ০ বার



শিরোনাম অবস্থান তারিখ
পঞ্চগড় সদর হাসপাতালের স্বাস্থ্য সেবাPanchagarh৮ ডিসেম্বর ২০১০
Campaign program for QoS PortalPanchagarh১৩ ডিসেম্বর ২০১০
পঞ্চগড়ের সমতল ভূমির চাpanchagarh১৮ ডিসেম্বর ২০১০
M R CollegePanchagarh১৮ ডিসেম্বর ২০১০
A death trap in the roadPanchagarh২৪ ডিসেম্বর ২০১০

শিরোনাম উৎস তারিখ
অ্যাথলিটের লিঙ্গ পরীক্ষা BBC Bangla ১৫ জুন ২০১২
রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশে বিতর্ক BBC Bangla ১৫ জুন ২০১২
আদালতের রায়ে মিশর বিচলিত BBC Bangla ১৫ জুন ২০১২
সাগরে ভাসছে বহু রোহিঙ্গা: জাতিসংঘ BBC Bangla ১৫ জুন ২০১২
ইউক্রেন বনাম ফ্রান্স BBC Bangla ১৫ জুন ২০১২

Designed and Developed By Domain Technologies Ltd.