-
by মোঃ আব্দুর রাজ্জাক
-
তেঁতুলিয়া
-
২৭ অগাস্ট ২০১২
-
১৩:৩১
-
অর্থনীতি 
তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন সরকারী পুকুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এর উপস্থিতিতে ৫শ ৬৫কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা মৎস্য অফিস কর্তৃক উপজেলা পরিষদ পুকুর সহ ১৫টি প্রতিষ্ঠানের পুকুরে রুই কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুল ইসলাম বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পোনা হস্তান্তরের মধ্য দিয়ে পোনা অবমুক্ত করেন। পোনার মধ্যে ৪০ ভাগ রুই,৪০ ভাগ কাতল ও ২০ ভাগ মৃগেল জাতের পোনা রয়েছে বলে জানা গেছে। সরকারী ব্যবস্থাপনায় উম্মুক্ত হাজামজা পুকুরে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, গুচ্ছ গ্রাম, মসজিদ,ইউনিয়ন ভুমি অফিস এর তত্বাবধানে যে সমস্ত পুকুর রয়েছে সে সমস্ত পুকুরে প্রতিষ্ঠানের স্বার্থে এ মাছ অবমুক্ত করা হয়। এলাকাবাসী মনে করেন স্থানীয় ভাবে আয় বাড়ানোর বিভিন্ন উদ্যোগ সরকারের গ্রহণ করা উচিৎ।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার