Nagorikkontho is a Platform for the citizens which encourage their participation and gives them voice to express their opinions, feedback regarding public services and other issues of Bangladesh Government.

কিশোরগঞ্জে পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না চাষীরা
যাচাই করা হয়নি

  • কিশোরগঞ্জে পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না চাষীরা

No Video Found

  • No Audio found

কিশোরগঞ্জে পাট কেটে বিপাকে পরেছেন কৃষকরা। বৃষ্টি কম হওয়ায় খাল-বিলে তেমন পানি জমেনি। ফলে পাট কেটে জাগ (পচানো) দিতে পারছেন না কৃষকগণ। এ কারণে অনেক ক্ষত থেকে পাট কাটা শুরু করেননি। অনেকে কাটলেও পানি অভাবে জাগ না দিতে পারায় জমিতেই শুকাচ্ছে পাট গাছ। কৃষকরা বলছেন এক সপ্তাহে ভারি বৃষ্টিপাত না হলে খাল-বিলে ও ডুবায় পানি আসবে না। আর পানি না আসলে পাট পচাতে তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তখন বিকল্প পদ্ধতিতে পাটের আঁশ ছাড়াতে হবে। কৃষি বিভাগ বলছে, রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানো সম্ভব। কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের পাট চাষী আব্দুল হাই জানান, এবার আবহাওয়া ভাল থাকায় আবাদ ভাল হয়েছে, এখন পাট কাটার সময় চলছে। তবে পাট পঁচানোর জন্য পানি না থাকায় পাট গাছ কাটার সাহস পাচ্ছেন না কৃষকরা। গতকাল উপজেলা সদরের ভাস্করখিলা, চরপাড়া, নয়াপাড়া ও আগপাড়ায় গিয়ে দেখা গেছে কৃষকরা আগাম দাম পাওয়ার আশায় ক্ষেত থেকে পাট কাটা শুরু করেছেন। তবে পানি পানি না আসায় অনেকেই পার্শ্ববর্তী নদীতে পাট জাগ দিতে নিয়ে যাচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ পানিতে পাট পচাতে না পারলে বিকল্প পদ্ধতিতেও (রিবন) পাটের আঁশ ছাড়ানো সম্ভব তবে কৃষকরা জানান, রিবন পদ্ধতির তুলনায় পচানো পাটের উৎপাদন ও রং উভয় ভাল পাওয়া যায়। এ কারণে তারা পাট পচানোর প্রক্রিয়ায় বৃষ্টির জন্য অপেক্ষা করছেন।

লাইক: UP  DOWN  0 দেখা হয়েছে: ০ বার



শিরোনাম অবস্থান তারিখ
Collection of Vehicle Tax Through Online BankingDhaka৯ ডিসেম্বর ২০১০
৪৫০১ ইউআইএসসি উদ্বোধন: প্রতিশ্রুতির পথে, অবিচল যাত্রাDhaka৯ ডিসেম্বর ২০১০
Students Abuse In A CollegeNotre Dame College, Motijheel, Dhaka৭ ডিসেম্বর ২০১০
Why dont you watch around you???Paribag, Shahbag, Dhaka১৪ ডিসেম্বর ২০১০
Happy New Year 2011Dhaka১ জানুয়ারী ২০১১

Designed and Developed By Domain Technologies Ltd.