-
by এস এম রেজাউল করিম
-
ঝালকাঠি
-
২ জুলাই ২০১২
-
১৯:১৪
-
বিবিধ 
সাংবাদিক দম্পতি হত্যাসহ সারাদেশের সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার ও অবিলম্বে এটিএনবাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেফতারের দাবীতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদের সামনে আজ ২৮ জুন সকাল ১০টায় স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয় এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক সমিতি কাঠালিয়া উপজেলা শাখা এ সমাবেশ ও মানব বন্ধনের আয়োজন করেন।
সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কাঠালিয়া উপজেলা শাখার আহবায়ক মোঃ শহিদুল আলম, কাঠালিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফারক হোসেন খান, কাঠালিয়া পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ সেলিনা বেগম। বক্তারা সকলে এটিএনবাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান মাহফুজুর রহমানকে অবিলম্বে গ্রেফতার ও সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানান।
লাইক:
2
দেখা হয়েছে: ০ বার