সেবার মানোন্নয়নের লক্ষ্যে, তৃনমূল জনগনের অংশগ্রহনের মধ্যে দিয়ে বরিশাল সদর উপজেলায় জাগুয়া ইউনিয়নে , বাকেরগঞ্জ উপজেলায় কলসকাঠি ইউনিয়নে ও বাবুগঞ্জ উপজেলায় কেদারপুর ইউনিয়নে স্বাস্থ্য অধিকার প্রকল্প পিএসটিসি‘র সহযোগিতায় ও আইসিডিএ, সিডিএস ও বিভিডিসি‘র আয়োজনে তিনটি কর্মএলাকার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যথাক্রমে ১০ জুন সদর উপজেলায় জাগুয়া ইউনিয়নে, ১২ জুন বাকেরগঞ্জ কলসকাঠি ইউনিয়নে ও ১৬ জুন,১২ বাবুগঞ্জ কেদারপুর ইউনিয়নে নাগরিক সদন বোর্ড স্থাপন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নাগরিক সনদ স্থাপন করায় সেবা গ্রহণকারীরা স্বাস্থ্য কেন্দ্রের সঠিক তথ্য জানতে পারবে ও সঠিক সেবা পাবে বলে জানান ইউপি চেয়ারম্যান ও ক্লায়েন্ট এসোসিয়েশন কমিটির সদস্যরা। নাগরিক সনদ স্থাপন করার সময় বক্তব্য রাখেন এলাকার ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য, শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধি, ক্লায়েন্ট এসোসিয়েশন কমিটির সভাপতি ও সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ডাক্তার , নার্স , স্যাকমো, এফডব্লিউভি, সাংবাদিক এবং স্বাস্থ্য অধিকার প্রকল্পের অঞ্চলিক সমন্বয়ক,মাঠ সমন্বয়কারী ও কমিউনিটি অর্গানাইজার। বক্তারা তাদের বক্তব্যে বলেন নাগরিক সনদ বোর্ড স্থাপন করায় নাগরিক অধিকার ভোগে সুবিদা হবে, স্বাস্থ্য কেন্দ্রে সুশাসন, স্বচ্ছতা,ও জবাবদিহিতা নিশ্চিত হবে, অনিয়ম দূর হবে, সেবা গ্রহণকারীরা সঠিক সেবা পাবে, এবং সেবা প্রদানকারীদের দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে।
লাইক:
3
দেখা হয়েছে: ০ বার