Nagorikkontho is a Platform for the citizens which encourage their participation and gives them voice to express their opinions, feedback regarding public services and other issues of Bangladesh Government.

ভারতীয় বিএসএফের বাঁধায় পঞ্চগড়ে মহাসড়কের নির্মাণ কাজ বন্ধ
যাচাই করা হয়নি

  • ভারতীয় বিএসএফের বাঁধায় পঞ্চগড়ে মহাসড়কের নির্মাণ কাজ বন্ধ

No Video Found

  • No Audio found

ভারতীয় বিএসএফের বাঁধায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের বাংলাবান্ধা অংশের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। শূন্য রেখার ১৫০ গজের মধ্যে এই মহাসড়ক নির্মাণ করা হচ্ছে এমন অভিযোগ এনে বিএসএফ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) নির্মাণ কাজ বন্ধ করে দেয়। গত তিন দিন ধরে মহাসড়কের নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
সড়ক বিভাগ সুত্রে জানা গেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে রোড ইমপ্রুভমেন্ট নেটওয়ার্ক প্রজেক্ট-২(আরআইএনপি-২) এর আওতায় একশত ৩১ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের প্রায় ৫৪ কিলোমিটার মহাসড়ক প্রশস্তকরণসহ নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো লিমিটেড। আগামী ৩০ জুন এই কাজের শেষ সময়। এর আগে কাজ করতে না পারলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটির কাজ অসম্পন্ন থেকে যাবে। মহাসড়কের বাংলাবান্ধা অংশের ১৫০ মিটার কাজ করতে না পারলে ত্রিদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানী- রপ্তানী কার্যক্রমও ব্যাহত হওয়া আশঙ্খা রয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ হেল কাফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতের ফুলবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা মহাসড়কটির বাংলাবান্ধা অংশের দেড়শত মিটার কাজ করতে বাঁধা দিয়েছে। বাঁধা উপেক্ষা করে কাজ করতে চাইলে বিএসএফ গুলি করার হুমকি দিয়েছে। বাধ্য হয়ে আমরা কাজ বন্ধ করে দেই। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। দ্রুত সিদ্ধান্ত না দিলে আমাদের কাজ শেষ না করেই চলে যেতে হবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর লাগোয়া মহাসড়কের এই দেড়শত মিটার কাজ না হলে ট্রাকের যাতায়াত ব্যাহত হওয়াসহ আমদানী-রপ্তানী কার্যক্রম ব্যাহত হবে। বিএসএফ জিরো লাইন পর্যন্ত সড়কের উন্নয়ন করেছে। কিন্তু বাংলাদেশকে সড়ক নির্মাণে বাঁধা দিচ্ছে।
বিজিবি ১৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্মাণ করতে দিতে রাজি নয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে সড়ক নির্মাণ করতে দিতে আপত্তি করবে না বিএসএফ। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

লাইক: UP  DOWN  0 দেখা হয়েছে: ০ বার



শিরোনাম অবস্থান তারিখ
পঞ্চগড় সদর হাসপাতালের স্বাস্থ্য সেবাPanchagarh৮ ডিসেম্বর ২০১০
Campaign program for QoS PortalPanchagarh১৩ ডিসেম্বর ২০১০
পঞ্চগড়ের সমতল ভূমির চাpanchagarh১৮ ডিসেম্বর ২০১০
M R CollegePanchagarh১৮ ডিসেম্বর ২০১০
A death trap in the roadPanchagarh২৪ ডিসেম্বর ২০১০

শিরোনাম উৎস তারিখ
অ্যাথলিটের লিঙ্গ পরীক্ষা BBC Bangla ১৫ জুন ২০১২
রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশে বিতর্ক BBC Bangla ১৫ জুন ২০১২
আদালতের রায়ে মিশর বিচলিত BBC Bangla ১৫ জুন ২০১২
সাগরে ভাসছে বহু রোহিঙ্গা: জাতিসংঘ BBC Bangla ১৫ জুন ২০১২
ইউক্রেন বনাম ফ্রান্স BBC Bangla ১৫ জুন ২০১২

Designed and Developed By Domain Technologies Ltd.