মাত্র কিছুদিন আগেও নগরীর রাস্তা উন্নয়ন করার জন্য সিটি মেয়রের ভুয়সী প্রশংসা করেছে সবাই। কিন্তু বছর না ঘুরতেই সেই রাস্তা এখন চলাচলের অনুপযোগী হয়ে পরায় হতবাক সবাই। বিসিসি’র হিসেব মতে গত ৩ টি অর্থ বছরে নগরীর ১২৫ কিলোমিটার সড়ক পুনঃ নির্মান করা হয়েছে। এ জন্য ব্যয় হয়েছে দেড়শ কোটি টাকারও বেশী। এখন নগরবাসীর মন্তব্য সব টাকা জলে গেল। নগরীর মেজর এম এ জলিল (বটতলা-নবগ্রাম) সড়কটি প্রায় কোটি টাকা খরচ করে ২ লেন করাসহ নানান ভাবে সৌন্দর্য্য বর্ধন করা হয়। সে রাস্তায় এখন হাটা ও যায়না। বছর না ঘুরতে আবার শুরু হয়েছে মেরামত। আগে মেয়রের আত্মীয় আর এখন দলের নেতারা করছেন ঠিকাদারির কাজ। কালু শাহ সড়ক, আলেকান্দার পুলিশ হাসপাতাল মোড় থেকে বটতলা মসজিদ সড়ক, হাসপাতাল রোড, পোর্ট রোড, নতুন বাজারসহ অধিকাংশ সড়কে ঝুকি নিয়ে চলাচল করছে যানবাহন , পথচারীরা। শুধু নগরীর রাস্তাঘাটই নয়,একই অবস্থা মহাসড়কে ও। বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের জয়শ্রী থেকে গৌরনদীর ভুরঘাটা পর্যন্ত রাস্তার দূরবস্থার কথা কত যে লেখালেখি হয়েছে তার হিসেব নেই। বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহিন জানান, বাকেরগঞ্জ, নিয়ামতি,কাঠালতলী, চান্দুখালী,খেপুপাড়া থেকে কুয়াকাটা এবং বরিশাল-পটুয়াখালী সড়কের বড় অংশ চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।
লাইক:
1
দেখা হয়েছে: ০ বার