Nagorikkontho is a Platform for the citizens which encourage their participation and gives them voice to express their opinions, feedback regarding public services and other issues of Bangladesh Government.

পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চলছে লুটপাট
যাচাই করা হয়নি

  • পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চলছে লুটপাট

No Video Found

  • No Audio found
  • by মোঃ শাহজালাল
  • পঞ্চগড়
  • ২২ জানুয়ারী ২০১২
  • ০১:১০
  • অপরাধ     

পঞ্চগড় জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কাহাড়পাড়া, পোতিপাড়াসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য প্রায় এক শত পরিবারকে বিদ্যুৎ সংযোগের জন্য গুণতে হচ্ছে ২ লাখ ৬৫ হাজার টাকা। এলাকাবাসী জানিয়েছে পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী দবিরুল ইসলামের সাথে স্থানীয় দালাল চক্রের সহযোগিতায় বিদ্যুৎ সংযোগের ব্যপারে আর্থিক চুক্তি হয়। ইতোমধ্যে এলাকাবাসী দবিরুল ইসলামকে ৬৫ হাজার টাকা অগ্রিম দিয়েছে।
পিডিবির আরবান প্রকল্পের বিদ্যুৎ সংযোগের পোল ঐ এলাকায় কয়েকটি পোতা হয়েছে। অন্য এলাকা থেকে পিডিবির সরকারি তার চুরি করে এনে, কাহাড়পাড়া গ্রামের ফয়জুল জামানের বাড়িতে আমানত রেখেছে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্দেশ্যে।
কাহাড়পাড়া গ্রামের সহজ-সরল মানুষ ফয়জুল জামান, জানেনা এই তারগুলো সরকারি না চুরি করা। শুধু জানে তাদের গ্রামে বিদ্যুৎ সংযোগের জন্য পিডিবি কর্মচারী এই তার তাঁর বাড়িতে আমানত রেখেছে। ফয়জুল জামানের স্ত্রী রোজী বেগমের সাথে কথা হয় পরিচয় গোপন করে তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুৎ সংযোগের তারগুলো আমাদের বাড়িতেই আছে। তিনি অভিযোগ করে বলেন, এতবড় এলাকার জন্য এত কম তার কেন? তারগুলো দেখতে চাইলে তিনি ছেলে সম্বর্ধন করে বলেন আসুন ঘরে। এরপর তার সহজ-সরল ছেলে রাশেদ তার গুলো হাতে নিয়ে দেখান। কিন্তু তাঁরা কেউ জানেনা এই তারগুলো অবৈধ। সরকারি কিন্তু চুরি করা।
সরকারিভাবে আরবার প্রকল্পের বিদ্যুৎ সংযোগের জন্য কোন অর্থের প্রয়োজন না হলেও পিডিবির স্থানীয় কর্মচারীরা নানা অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
পিডিবির পঞ্চগড় অফিসের কর্মচারী দবিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফয়জুল জামানের বাড়িতে রক্ষিত তার সম্পর্কে আমি কিছু জানিনা।
এ ব্যাপারে পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী মহিউদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারগুলো আরবান প্রকল্পের হতে পারে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর আরবান প্রকল্পের পঞ্চগড় জেলার দায়িত্বপ্রাপ্ত (রংপুর) নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) রেজাউল করিম বলেন, ঐ এলাকায় আরবান প্রকল্পের কোন তার সরবরাহ করা হয়নি।

লাইক: UP  DOWN  0 দেখা হয়েছে: ০ বার



শিরোনাম অবস্থান তারিখ
পঞ্চগড় সদর হাসপাতালের স্বাস্থ্য সেবাPanchagarh৮ ডিসেম্বর ২০১০
Campaign program for QoS PortalPanchagarh১৩ ডিসেম্বর ২০১০
পঞ্চগড়ের সমতল ভূমির চাpanchagarh১৮ ডিসেম্বর ২০১০
M R CollegePanchagarh১৮ ডিসেম্বর ২০১০
A death trap in the roadPanchagarh২৪ ডিসেম্বর ২০১০

শিরোনাম উৎস তারিখ
অ্যাথলিটের লিঙ্গ পরীক্ষা BBC Bangla ১৫ জুন ২০১২
রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশে বিতর্ক BBC Bangla ১৫ জুন ২০১২
আদালতের রায়ে মিশর বিচলিত BBC Bangla ১৫ জুন ২০১২
সাগরে ভাসছে বহু রোহিঙ্গা: জাতিসংঘ BBC Bangla ১৫ জুন ২০১২
ইউক্রেন বনাম ফ্রান্স BBC Bangla ১৫ জুন ২০১২

Designed and Developed By Domain Technologies Ltd.