কি লাভ হলো রোটেশন প্রথা বাতিল করে? আগে লঞ্চ ৬টি যাতায়াত করতো ভাড়া কম ছিলো, আর এখন লঞ্চ ১০ টি যাতায়াত করবে ভাড়া বেশি গুনতে হবে যাত্রীদের। লঞ্চ মালিকরা রোটেশন প্রথা বাতিল করলেও ভারা বৃদ্ধি টাকা আজ থেকে যাত্রীদের কাঁধে উঠেছে। লঞ্চ মালিক সমিতি তেলের দাম বৃদ্ধির কারনে লঞ্চে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় লঞ্চমালিক সমিতি। তবে কেবিন ভাড়া বেশি হবে বলে জানান লঞ্চ মালিক কর্তৃপক্ষ। লঞ্চে ডেকের ভারা ২০০ টাকার পরিবর্তে নেওয়া হবে ২৪০ টাকা, ৫০০ টাকার সোফা ৬০০ টাকা নেওয়া হবে ও ৮০০ টাকার সিঙ্গেল কেবিনে নেওয়া হবে ৯৫০ টাকা,এবং ১৬০০ টাকার ডাবল কেবিন নেওয়া হবে ১৯০০ টাকা এছাড়া ভিআইপি কেবিনে নেওয়া হবে ৫ হাজার টাকা। যাত্রী সাধারণ মনে করেন যেখানে তেলের দাম ৫ টাকা বৃদ্ধি হলে সেখানে লঞ্চ মালিক সমিতির লোকজন ভাড়া বৃদ্ধি করেছেন জন প্রতি ৫০ থেকে ১৫০ টাকা যা অযৌক্তিক বলে দাবী করছেন। এছাড়া রোটেশন প্রথা বাতিল করার পরে লঞ্চে ভাড়া বৃদ্ধি করা হয়েছে এটা লঞ্চ মালিক সমিতির খামখেয়ালী বলে মনে করেন লঞ্চ যাত্রীরা।
লাইক:
2
দেখা হয়েছে: ০ বার