-
by মেহেদি হাসান
-
বরিশাল
-
১৭ জানুয়ারী ২০১২
-
১৪:৩৪
-
শিক্ষা 
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের চাকরী জাতীয়করণের দাবীতে বরিশাল বাবুগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্ম বিরতী হিসেবে স্কুলে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন না। আর এই কর্মসূচী কেন্দ্রীয় কর্মসূচীর আংশ হিসেবে তারা তাদের চাকুরী জাতীয়করক করার লক্ষ্যে একই সাথে শিক্ষকরা দাবী আদায়ে ১৫ ও ১৬ জানুয়ারি প্রতিটা বিদ্যালয় তালাবদ্ধ থাকবে এবং ১৭ থেকে ১৯ জানুয়ারি শিক্ষকদের কর্মবিরতি চলবে। আর এই কর্ম বিরতির কারনে বছরের শুরুতে কোমলমতি শিশুরা নিজ নিজ পাঠ্য বই এর শিক্ষা গ্রহন থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে শিশুরা বছরের শুরুতে স্কুলে গিয়ে সকলের সাথে পরিচিত হওয়া ও তাদের লেখা পড়ার সুয়োগ হারাচ্ছে। শিক্ষকদের চাকরি জাতীয়করণ না হলে তারা যে বেতন পায় তা দিয়ে সংসার পরিচালনা করা খুবই কষ্ট কর। বর্তমানে সবকিছুর দাম যে হারে বাড়ছে কিন্ত সে হারে তো আর বেতন বৃদ্ধি হচ্ছেনা তাই অনেক সময় শিক্ষকদের মানবেতর জীবনযাপন করতে হয়। তাই জাতিকে শিক্ষিত করার কারিগরেরা যাতে সুন্দার ভাবে জীবন যাপন করতে পারে সেই দিকে সুদৃষ্টি কমনা করছেন সচেতন মহল সহ সুশীল সমাজ প্রতিনিধি।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার