-
by সুমিত বণিক
-
কিশোরগঞ্জ
-
১৫ জানুয়ারী ২০১২
-
২২:০৭
-
পরিবেশ 
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রতি বছরে অগ্নিকান্ডে কোটি কোটি টাকার সম্পদ ভস্মীভূত হলেও আজ পর্যন্ত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়নি।
জেলার বৃহত্তর জনবহুল পাকুন্দিয়া উপজেলার আয়তন দৈর্ঘ্য ১৮০.৫২ বর্গ কিলোমিটার, ৯টি ইউনিয়ন, ১টি পৌরসভা, ৯৭টি মৌজা, ১৭২টি গ্রাম, জনসংখ্যা ২ লক্ষ ৫০ হাজার। এছাড়াও রয়েছে ৯টি কলেজ, ৪০টি মাধ্যমিক বিদ্যালয়, ৩১টি মাদ্রাসা, ৯৩টি প্রাথমিক বিদ্যালয়, ৯৫টি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, ৮০টি কিন্ডারগার্টেন, ছোট-বড়সহ ২৩টি বাজার ছাড়াও ছোট-বড় ব্যবসা এবং গুদামজাত ও সরকারী মজুদের জন্য রয়েছে সরকারী খাদ্য গুদাম। এসব গুদামে লাখ লাখ মে.টন খাদ্যশস্য মজুদ রাখা হয়ে থাকে। রয়েছে সরকারী ও বেসরকারী অসংখ্য এনজিও বিভিন্ন অফিস ভবন।
দুঃখের বিষয় জনবসতি ও উপজেলায় অগ্নি নির্বাপক ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ ও স্থাপন করা হলেও বৃহত্তম পাকুন্দিয়া উপজেলায় ফায়ার স্টেশন নির্বাচন করা হয়নি। ফলে প্রতি বছরে বিভিন্নভাবে অগ্নিকান্ডে ব্যবসা, প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ কোটি কোটি টাকার সম্পদ পুড়ে ভস্মীভূত হলেও আজ অবধিও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়নি।
ফলে এ উপজেলার সর্বসাধারণ সবসময়ই অগ্নিকান্ডে ক্ষতির আশংকায় ভুগছেন। এ ব্যপারে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো. সোহরাব উদ্দিন বলেন, এ উপজেলায় ফায়ার সার্ভিস স্থাপনের বিষয়ে জেলা পরিষদের মিটিং আলোচনা করা হয়েছে। কিন্তু সরকার থেকে যে পরিমাণে ফান্ড দেয়া হয়, জমির দাম বৃদ্ধির ফলে এ উপজেলার কোন স্থানে জমি ক্রয় করা সম্ভব নয়। তবে এ উপজেলায় যেন একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা যায় এ ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
লাইক:
0
দেখা হয়েছে: ০ বার