Nagorikkontho is a Platform for the citizens which encourage their participation and gives them voice to express their opinions, feedback regarding public services and other issues of Bangladesh Government.

পুলিশের গাড়ি কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ
যাচাই করা হয়নি

  • পুলিশের গাড়ি কেড়ে নিল আরও একটি তাজা প্রাণ

No Video Found

  • No Audio found
  • by আরমান সিদ্দিকী
  • রাজশাহি
  • ১৫ জানুয়ারী ২০১২
  • ১৩:০৫
  • অপরাধ     

গতকাল বিকেল ৩.৩০ মিনিটে রাজশাহীর সাধুর মোড় টিকাপাড়া এলাকায় পুলিশের ভ্যান গাড়ি এক মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী ইকরামুল ইসলাম(২৩) গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এদিকে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় যে পুলিশের গাড়িটি সাধুর মোড় এলাকা থেকে দ্রুত বেগে আসছিল তাদের সামনে থাকা মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দেয় সাথে সাথে মোটর সাইকেল আরোহী পরে যায় এবং মোটর সাইকেল আরোহী গাড়ির চাকার নিচে চলে যায়। তাৎক্ষনিক ভাবে স্থানীয় লোকজন জড়ো হয়ে যায় এবং পুলিশের গাড়ি আটক করে। প্রত্যক্ষদর্শী আব্দুস সালাম জানান ‘ভ্যান গাড়িতে থাকা পুলিশদের অনেক অনুরোধ করা হয় আহত ছেলেটিকে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা নেয়নি। তারা গাফিলতি করে পরে একটি অটো রিক্সায় তাকে মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান পুলিশের জন্য কয়েক মিনিট দেরী হয় একটু আগে নিয়ে গেলে বাঁচতেও পারত কারন ততক্ষণে অনেক রক্তক্ষরণ হয়ে যায়’। এদিকে আটক পুলিশের গাড়ির ড্রাইভার তাজুল জানান ছেলেটি একটি রিক্সার সাথে দুর্ঘটনা করে তাদের গাড়ির নিচে চলে আসে চলন্ত গাড়ির নিচে চলে আসায় হঠাৎ গাড়ি ব্রেক কষা যায়নি।
এমন অবস্থায় স্থানীয় জনগন গাড়ি আটক করে রাখে। খবর নিয়ে জানা যায় ছেলেটি সাধুর মোড় এলাকায় একটি মেসে থাকত ইকরামুল। রাজশাহী কলেজ বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। রাজশাহী জেলার বাগমারা এলাকায় তার বাসা। ইকরামুলের মৃত্যুতে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইকরামুলের মৃত্যুতে আজ সকালে মহাম্মদপুর টিকাপাড়া প্রাথমিক স্কুলের ছাত্র ছাত্রীরা ও স্থানীয় জনগন নিরাপদ সড়কের দাবীতে মানব বন্ধন করে।

লাইক: UP  DOWN  1 দেখা হয়েছে: ০ বার



শিরোনাম উৎস তারিখ
অ্যাথলিটের লিঙ্গ পরীক্ষা BBC Bangla ১৫ জুন ২০১২
রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশে বিতর্ক BBC Bangla ১৫ জুন ২০১২
আদালতের রায়ে মিশর বিচলিত BBC Bangla ১৫ জুন ২০১২
সাগরে ভাসছে বহু রোহিঙ্গা: জাতিসংঘ BBC Bangla ১৫ জুন ২০১২
ইউক্রেন বনাম ফ্রান্স BBC Bangla ১৫ জুন ২০১২

Designed and Developed By Domain Technologies Ltd.