Nagorikkontho is a Platform for the citizens which encourage their participation and gives them voice to express their opinions, feedback regarding public services and other issues of Bangladesh Government.

শিক্ষা বানিজ্যিকীকরন ও রাষ্ট্রিয় বৈষম্যের এক নিষ্ঠুর উদাহরণ
যাচাই করা হয়নি

  • শিক্ষা বানিজ্যিকীকরন ও রাষ্ট্রিয় বৈষম্যের এক নিষ্ঠুর উদাহরণ

No Video Found

  • No Audio found

১.
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এমনটিই প্রত্যাশা করেন মা- বাবা। সেকারনেই মধ্যবৃত্ত বা নিম্নমধ্যবৃত্ত যেমন পরিবারই হোকনা কেন সকলে চান তাদের সীমিত সম্পদকে ব্যবহার করে সন্তাদের মান সম্পন্য শিক্ষা সুনিশ্চিত করতে। কিন্তু মান সম্পন্য শিক্ষা সুনিশ্চিতকারী দাবিদার রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে শিক্ষার চরম বানিজ্যিকীকরন। বাংলাদেশের মত দরিদ্রদেশে শিক্ষার চরম বানিজ্যিকীকরন রাষ্ট্রিয় বৈষম্যের এক নিষ্ঠুর উদাহরণ।

২.
নেই সিলেবাসের ভিন্নতা, নেই আধুনিক শিক্ষার সুযোগ সুবিধার তারতম্যতা, শুধু আছে ভর্তি ফ্রী’র ভিন্নতা। রাজধানীর বড় বড় মানসম্পন্য শিক্ষা সুনিশ্চিতকারী দাবিদার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ফি’তে নেই মোটেও অভিন্নতা, কিন্তু আছে সরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে ভর্তি ফ্রী’র আকাশ পাতাল ভিন্নতা। সরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেখানে সম্পূর্ণ ফ্রী অথবা নামমাএ ফি’তে শিক্ষাদান করা হয় সেখানে রাজধানীর ক্যান্টমেন্টে অবস্থিত শহিদ আনোয়ার স্কুলে ২০১২ সালের প্রথম শ্রেণীতে ভর্তি ফি ধরা হয়েছে ৪৭০০০ টাকা। এছাড়া ভিকারূন্নেছা স্কুল ও কলেজে প্রথম শ্রেণীতে ভর্তি ফ্রী ধরা হয়েছে ১২৪০০ টাকা। মতিঝিল আইডিয়াল, সাহিন, প্রিপারেটরী ও মনিপুর স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি ফি ধরা হয়েছে যথাক্রমে ১৩৪০০, ৩৬০০০, ৩৩০০০ ও ২৬০০০ টাকা।

৩.
প্রতিটি স্কুল যে-যার-মত করে ফি-আহরন করে চলেছেন অনবরত। যেন দেখার কেউ নেই। অবশ্য শিক্ষা অধিদপ্তর স্কুলগুলোতে প্রথম শ্রেণীতে ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছেন সর্বাধিক ৫০০০ টাকা, কিন্তু তা মানার মানষিকতা নেই স্কুল কতৃপক্ষগুলোর। যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে যে পরিমান টাকা লাগে সেখানে প্রথম শ্রেণীতে ভর্তি হতে ঐ পরিমান টাকা লাগাটা অবিভাবকমহলে তীব্র হতাশা ও দুর্ভাবনার সৃষ্টি করেছে। প্রথমশ্রেণী ভর্তিতে মূল উপজীব্য বিষয় হয়ে উঠেছে ভর্তি ফি ও টিউশন ফি’র উচ্চ হার, যা শিক্ষা বানিজ্যিকীকরনের এক নিষ্ঠুর উদাহরন। নিম্নমধ্যবৃত্ত ও মধ্যবৃত্ত পরিবারগুলো কি এই উচ্চহার বেতন ভাতার জন্য এই সব ভাল স্কুলে ভর্তি হতে পারবেনা। এই প্রশ্ন আজ অবিভাবকমহলের।

৪.
যার টাকা তার শিক্ষা এই নীতিতে চলছে প্রতিষ্ঠানগুলো। শিক্ষা অধিদপ্তর তথা বাংলাদেশ সরকার পাচঁ হাজার টাকার একটি পরিসীমা এঁকে দিলেও প্রথম শ্রেনী ভর্তিতে তা রয়েগেছে কাগজে কলমে; তা বাস্তবায়ন করেনি কোন শিক্ষা প্রতিষ্ঠান। সরকার রাষ্ট্রিয় এই সব নিয়মনীতি পালন করা হচ্ছে কিনা তা নিশ্চিত করে সবার জন্য সুষম শিক্ষা এই স্লগানটিকে সমুন্নত করবে বলে অবিভাবকমহলের প্রত্যাশা।

লাইক: UP  DOWN  2 দেখা হয়েছে: ০ বার



শিরোনাম অবস্থান তারিখ
Collection of Vehicle Tax Through Online BankingDhaka৯ ডিসেম্বর ২০১০
৪৫০১ ইউআইএসসি উদ্বোধন: প্রতিশ্রুতির পথে, অবিচল যাত্রাDhaka৯ ডিসেম্বর ২০১০
Students Abuse In A CollegeNotre Dame College, Motijheel, Dhaka৭ ডিসেম্বর ২০১০
নতুন চরে রাস্তার বেহালদশা: ১৫ বছরেও দুর্ভোগ থেকে অব্যহতি পায় নি জনগণবাবুগঞ্জ, বরিশাল১৩ ডিসেম্বর ২০১০
রাজগুরু দারুছুনাত দাখিল মাদ্রাসা উন্নয়নের দাবিবাবুগঞ্জ, বরিশাল১৩ ডিসেম্বর ২০১০

শিরোনাম উৎস তারিখ
অ্যাথলিটের লিঙ্গ পরীক্ষা BBC Bangla ১৫ জুন ২০১২
রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশে বিতর্ক BBC Bangla ১৫ জুন ২০১২
আদালতের রায়ে মিশর বিচলিত BBC Bangla ১৫ জুন ২০১২
সাগরে ভাসছে বহু রোহিঙ্গা: জাতিসংঘ BBC Bangla ১৫ জুন ২০১২
ইউক্রেন বনাম ফ্রান্স BBC Bangla ১৫ জুন ২০১২

Designed and Developed By Domain Technologies Ltd.