নগরের আমানতগঞ্জের বক্ষব্যাধি হাসপাতালের পরিবেশ রক্ষা এবং সেবার মানোন্নয়নের দাবীতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরন বরাবরে স্মারক লিপি প্রদান করেন জেলা স্বাস্থ্য অধিকার আন্দোলন কমিটি। ২২ ডিসেম্বর-২০১১ ইং তারিখ বেলা ১২ টায়। বক্ষব্যাধি হাসপাতালের পরিবেশ রক্ষার্থে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের দেয়াল ঘেঁসে ময়লা ফেলা সহ রোগীদের সহজে সেবা পেতে ৮ দফা দাবী বিষয়ক স্মারকলিপি মেয়রের কার্যালয় গিয়ে দেওয়া হয়।
দাবী গুলো হলো
১। হাসপাতালের দেয়াল ঘেঁসে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের ময়লা ফেলা বন্ধ করা।
২। হাসপাতালে শূণ্য পদে মেডিকেল অফিসার পোস্টিং দেয়া।
৩। রোগীর খাবার যথা সময়ে দেওয়ার ব্যবস্থা করা।
৪ রোগীর ব্যবহত বেড কভার নিয়ম অনুযায়ী পরিচ্ছন্ন করানো।
৫। এক্স-রে মেশিনটি চালুর ব্যাবস্থা করার আশু পদক্ষেপ নেয়া।
৬। বরিশালে এমডিআর টেস্টের ব্যবস্থা করা।
৭। হাসপাতালে সীমানা প্রাচীর দেয়া।
৮। মাদকসেবী এবং অপরাধীদের প্রতিকারের ব্যবস্থা নেয়া।
স্মারক লিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকার আন্দোলন কমিটির সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান,সদস্য সচিব আনোয়ার জাহিদ,সংগঠনের সদস্য যথাক্রমে অধ্যক্ষ মোঃ আঃ হাকিম,জাহানারা বেগম স্বপ্না,কাজী মকবুল হোসেন,মোঃ নুরূল ইসলাম,নিগার সুলতানা হনুফা ও মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। স্মারক লিপি গ্রহণ কালে মেয়র বলেন গার্বেজ গ্রাউন্ডের জন্য স্থান সংকটের কথা উল্লেখ করেন। তবে তিনি বিষয় গুলো দেখবেন বলে উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। এর পরে জেলা স্বাস্থ্য অধিকার আন্দোলন কমিটি সিভিল সার্জন বরাবরে স্মারকলিপির অনুলিপি দেন।
লাইক:
1
দেখা হয়েছে: ০ বার