নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে এদেশের সরকার। এরই উপর ভিত্তি করে বরিশাল জেলায় বাবুগঞ্জ উপজেলায় বিমান বন্দর থানায় চাঁদপাশা ইউনিয়নে আরজী কালিকাপুর গ্রাম অবস্থিত। এ গ্রামে অনেক আগে থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছে। এতে শিক্ষার মান বৃদ্ধি পেলেও কলেজ অনেক দূরে থাকায় মেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এবছর ২০১১ থেকে ২০১২ সাল থেকে শুরু হয় বরিশাল জেলায় একমাত্র স্বতন্ত্র চাঁদপাশা মহিলা বিজনেস ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল কলেজ। এর ফলে বৃদ্ধি পায় মেয়েদের কারিগরি শিক্ষার সুযোগ। এতে করে দক্ষ কারিগরি শিক্ষা নিয়ে দেশের কাজে নিয়োজিত হতে পারবে। সরকার কারিগরি শিক্ষার দিকে বেশি নজর ও অগ্রাধিকার দেওয়ায় এখানে তৈরী হচ্ছে এসএসসি ভোকেশনাল কোর্স। ২০১২ সালে এই কোর্স চালু হবে। এখানে প্রতি বছর দক্ষ ছাত্র-ছাত্রী পাশ করে বের হয়ে জাতির সেবায় নিয়োজিত হবে। এই এলাকার ছাত্র-ছাত্রীরা আর পিছিয়ে পরে থাকবে না। এই সম্পর্কে এলাকাবাসি বলেন চাঁদপাশা মহিলা বিজনেস ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল কলেজ হওয়ায় আমাদের সন্তানরা আর ৫ থেকে ৬ কিলোমিটার দূরে বাবুগঞ্জ কলেজে যেতে হবে না। এই কলেজে পড়া লেখার সুযোগ পাবে ও লেখ পড়ার মানও বৃদ্ধি পাবে। কারিগরি শিক্ষার সুযোগ যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে করে এই জনপদটি আর পিছিয়ে থাকবে না বলে আশা করেন এলাকাবাসি।
Credibility:
1
Views: 0 times