Nagorikkontho is a Platform for the citizens which encourage their participation and gives them voice to express their opinions, feedback regarding public services and other issues of Bangladesh Government.

পঞ্চগড়ের বোদায় সরকারি যাত্রী ছাউনি ভেঙ্গে ফেলেছেন এক প্রভাবশালী
Unverified

  • পঞ্চগড়ের বোদায়  সরকারি যাত্রী ছাউনি ভেঙ্গে ফেলেছেন এক প্রভাবশালী

No Video Found

  • No Audio found

পঞ্চগড়ের বোদায় সরকারী যাত্রী ছাউনি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে সরকার দলীয় এক প্রভাবশালী ব্যক্তি। যাত্রী ছাউনিটি রক্ষার দাবি জানিয়ে গতকাল শনিবার ওই এলাকার লোকজন বোদা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গণ পিটিশন দাখিল করেও কোন ফল হয়নি।
অভিযোগে জানা গেছে, বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সাকোয়া বাজার বাস ষ্ট্যান্ডে যাত্রীদের সুবিধার্থে জেলা পরিষদের অর্থায়নে ১৯৮৫ সালে যাত্রী ছাউনিটি নির্মাণ করা হয়। যাত্রী ছাউনি ঘরের জমির মালিকানা দাবী করে গত শনিবার প্রভাবশালী বুলবুল মাস্টার যাত্রী ছাউনিটি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ব্যক্তিগত মার্কেট নির্মাণ করতে জায়গাটি দখল করেন। এসময় স্থানীয় লোকজন যাত্রী ছাউনিটি ভাঙ্গতে বাধা দেন। বাধা অমান্য করে ভাঙ্গতে থাকলে স্থানীয়রা বোদা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেন।
এ ব্যাপারে বোদা উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম যাত্রী ছাউনি ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত করা হবে।
এদিকে সরকারী সম্পত্তি ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

Credibility: UP  DOWN  0 Views: 0 times



Designed and Developed By Domain Technologies Ltd.