Nagorikkontho is a Platform for the citizens which encourage their participation and gives them voice to express their opinions, feedback regarding public services and other issues of Bangladesh Government.

নেই হাসি আছে শুধুই জল
যাচাই করা হয়নি

  • নেই হাসি আছে শুধুই জল

No Video Found

  • No Audio found
  • by মেহেদি হাসান মুন্না
  • চাঁদপাশা,বাবুগঞ্জ
  • ১৩ ডিসেম্বর ২০১১
  • ২১:০১
  • কৃষি     

এবার কৃষকের মুখে হাসি নেই আছে শুধু জল। এই বছর বরিশাল বাবুগঞ্জ উপজেলায় চাঁদপাশা ইউনিয়নে কৃষকের মুখে কোন হাসি নেই কারণ এই মৌসুমে ধানের ভাল ফলন হয়নি। এর কারণ হল অতি বৃষ্টি ও বন্যার জন্য ক্ষেত থেকে সময় মত পানি সরে যায়নি। তাই কৃষক শ্রাবন মাসে ধানের চারা রোপন করতে পারেনি, ধারেন চারা রোপন করতে হয়েছে আশ্বিন মাসের শেষের দিকে। সময় মত চারা তুলতে না পারায় অনেক বীজতলার চারা নষ্ট হয়ে গেছে। এছাড়া যে সময় চারা রোপন করার কথা সে সময়ের অনেক পরে চারা রোপন করা হয়। ফলে রোপনের কিছু দিনের মধ্যে ধানের চারা গাছ বড় হওয়ার আগেই গাছে ফুল এসে ফল ধরে গাছ পরিপক্ক না হওয়ায় ফল কম ধরেছে এবং ধানে মাজরা পোকায় আক্রমন করায় ধানের ফলন কম হয়েছে। একজন বর্গা চাষি জমি চাষ থেকে শুরু করে শেষ পর্য্যন্ত সব খরচ ও মালিকের ভাগ দেওয়া পরে তার খরচের ভাগ নিয়ে ঘরে উঠতে পারে না। সেই সাথে কৃষকের মাথায় আরো চাপ এসে জুটে ধান গাছ গবাদি পশুর প্রধান খাদ্য হিসাবে ব্যবহার হয়। ধান গাছ ছোট হলে বা নষ্ট হয়ে গেলে কৃষকের সমস্যায় পরতে হয়। এত সব খরচের পরে তাদের সারা বছর সংসার চালানোর চিন্তা ধানের ফলন ভাল না হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পরেছেন। একজন কৃষক বলেন যে আমার এবার একেবারে নিঃস্ব হবার উপক্রম। এই বছর পানি জমি থেকে সময় মত না নামার ফলে আমাদের এই দুদর্শা।

লাইক: UP  DOWN  1 দেখা হয়েছে: ০ বার



শিরোনাম অবস্থান তারিখ
The Struggle to Afford High School Textbooks in BangladeshBarisāl৮ ডিসেম্বর ২০১০
নতুন চরে রাস্তার বেহালদশা: ১৫ বছরেও দুর্ভোগ থেকে অব্যহতি পায় নি জনগণবাবুগঞ্জ, বরিশাল১৩ ডিসেম্বর ২০১০
রাজগুরু দারুছুনাত দাখিল মাদ্রাসা উন্নয়নের দাবিবাবুগঞ্জ, বরিশাল১৩ ডিসেম্বর ২০১০
Char roads are damagedBabuganj, Barishal১৩ ডিসেম্বর ২০১০
Bad Food for Patient of UHCbarisal১৮ ডিসেম্বর ২০১০

শিরোনাম উৎস তারিখ
অ্যাথলিটের লিঙ্গ পরীক্ষা BBC Bangla ১৫ জুন ২০১২
রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশে বিতর্ক BBC Bangla ১৫ জুন ২০১২
আদালতের রায়ে মিশর বিচলিত BBC Bangla ১৫ জুন ২০১২
সাগরে ভাসছে বহু রোহিঙ্গা: জাতিসংঘ BBC Bangla ১৫ জুন ২০১২
ইউক্রেন বনাম ফ্রান্স BBC Bangla ১৫ জুন ২০১২

Designed and Developed By Domain Technologies Ltd.