Nagorikkontho is a Platform for the citizens which encourage their participation and gives them voice to express their opinions, feedback regarding public services and other issues of Bangladesh Government.

পঞ্চগড়ে আশ্রয়ন গুচ্ছগ্রাম ও বয়স্ক স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ
Unverified

  • পঞ্চগড়ে আশ্রয়ন গুচ্ছগ্রাম ও বয়স্ক স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ

No Video Found

  • No Audio found

জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের রাজারপাটডাঙ্গা আশ্রয়ন গুচ্ছগ্রামের দুঃস্থ অসচ্ছল পরিবার ও শহরের তুলারডাঙ্গা আয়শা ঈশা কাশেম দাদা বয়স্ক স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। ঈদুল আযহা উপলক্ষে গতকাল শনিবার এসব খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আনোয়ার সাদাত সম্রাট ব্যক্তিগতভাবে এসব খাদ্যদ্রব্য বিতরণ করেন।
এসময় ধাক্কামারা ইউপি সদস্য আজগর আলী, সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মাহমুদুল হাসান তারেক, নজরুল ইসলাম জনী, দিনার চৌধুরী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। গুচ্ছগ্রাম ও বয়স্ক স্কুলের দুই শত পরিবারের মাঝে খাদ্যদ্রব্যের প্যাকেট বিতরণ করা হয়।

Credibility: UP  DOWN  1 Views: 0 times



Designed and Developed By Domain Technologies Ltd.