Nagorikkontho is a Platform for the citizens which encourage their participation and gives them voice to express their opinions, feedback regarding public services and other issues of Bangladesh Government.

ছোকুন উদ্দিনের পানি তৃষ্ণা মেটায় রেল যাত্রীদের
যাচাই করা হয়নি

  • by আরমান
  • রাজশাহী
  • ১৮ সেপ্টেম্বর ২০১১
  • ১২:১৫
  • বিবিধ     

নাম ছোকুন উদ্দিন। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাসিন্দা। গরিব। দেশের প্রতি, মানুষের প্রতি তার ভালবাসা আকাশসম। সবার জন্য কিছু করতে চান। কিন্তু রোজগার বেশী না। তাই বেছে নিলেন পানি খাওয়ানো। কুমারখালী রেল ষ্টেশনের যাত্রীদের তিনি বিনামূল্যে পানি পান করিয়ে তৃষ্ণা মেটান। ষ্টেশনে প্রতিদিন দুইবার একটি মেইল ট্রেন এবং একটা শাটল ট্রেন যাতায়াত করে। এইসব ট্রেনে খাবার পানির কোন ব্যবস্থা নেই। গরম কালের ৩/৪ মাস যাত্রীদের পিপাসায় কষ্ট করে। ছোকুন উদ্দিন এই তিন মাস সব যাত্রীদের বিনামূল্যে পানি পান করা। তার ৪০জন সেচ্ছাসেবী আছে। সবাই স্থানীয় তরুন। স্বেচ্ছাসেবীদের কাছে ৪০ টি বালতি আর গ্লাস আছে। ট্রেনগুলো স্টেশনে থামলে সবাই এক সাথে সকল যাত্রীদের বিনামূল্যে পানি পান করায়। আমরা আর কতদিন মঞ্চে উঠে দেশপ্রেমের কথা বলব? মঞ্চ থেকে নেমে এসে ছোকুন উদ্দিনের মত বাংলাদেশের পিপাসা মেটানোর মত কেউ কি আমাদের মাঝে জন্ম নেবে??

লাইক: UP  DOWN  8 দেখা হয়েছে: ০ বার

সকল মন্তব্য

শশাঙ্ক বরণ রায় (Oct 18 2011)

অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ। সমাজের এই সুন্দর মানুষেরাই সুন্দর বাংলাদেশ গঠনের বাতিঘর। অনেক ধন্যবাদ, আরমান।

Credibility:  UP  DOWN 
2

মাসুম কবীর (Oct 26 2011)

ধন্যবাদ আরমান।এই সুন্দর মানুষটার খবর জানাবার জন্য।

Credibility:  UP  DOWN 
2

Md. Tazul Islam (Oct 3 2012)

আমরা বাঙ্গালিরা বলি বেশি করি কম। এদেশের অনেক নেতা আছে যারা মঞ্চে উঠলে বলে অনেক। কিন্তু করে সে তুলনায় করেনা কোন কাজই। ছোকুন উদ্দিন তাদের ছোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যদি ইচ্ছাশক্তি প্রখর হয় তবে যে কোন অসাধ্য কাজই সাধ্যের মধ্যে আনা যায়। আমরা ইচ্ছা করলে প্রত্যেকের অবস্থান থেকে হতে পারি এক ছোকুন উদ্দিন। আমাদের ছোকুন উদ্দিনের মত দেশ প্রেমিক হতে হবে। তাহলেই দেশ পরিবর্তন হবে। সে যেমন তার পর্যাপ্ত অর্থ না থাকার কারণে ট্রেনের যাত্রীদের পানি খাওয়ানোর উদ্যোগ নিয়েছে। আমরাও যদি এমন কোন না কোন উদ্যোগ গ্রহন করি তবে দেশ পরিবর্তন হবেই। ছোকুন উদ্দিনের এই উদ্যোগকে বিনম্র সালাম।

Credibility:  UP  DOWN 
0



শিরোনাম উৎস তারিখ
অ্যাথলিটের লিঙ্গ পরীক্ষা BBC Bangla ১৫ জুন ২০১২
রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশে বিতর্ক BBC Bangla ১৫ জুন ২০১২
আদালতের রায়ে মিশর বিচলিত BBC Bangla ১৫ জুন ২০১২
সাগরে ভাসছে বহু রোহিঙ্গা: জাতিসংঘ BBC Bangla ১৫ জুন ২০১২
ইউক্রেন বনাম ফ্রান্স BBC Bangla ১৫ জুন ২০১২

Designed and Developed By Domain Technologies Ltd.