Nagorikkontho is a Platform for the citizens which encourage their participation and gives them voice to express their opinions, feedback regarding public services and other issues of Bangladesh Government.

ফেঁসে যাচ্ছেন বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি
যাচাই করা হয়নি

  • ফেঁসে যাচ্ছেন বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি

No Video Found

  • No Audio found

ফেঁসে যাচ্ছেন বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন। থান কমপ্লেক্স লাগোয়া নগরের চার্চ ওয়ার্ড মন্দিরের সম্পত্তি জোর দখলে তার ভূমিকা, দখলকারীদের পক্ষে থাকায় এই কথা উঠেছে। মন্দিরের জমি রাতের আঁধারে জোর দখল করার খবরে বিসিসি মেয়র শওকত হোসেন হিরন এবং সাংসদ তালুকদার মহম্মদ ইউনুচ ঘটনাস্থলে উপস্থিতির পর, ওসি জাহাঙ্গীর হোসেনের আগমনের বিষয়টি ঔদ্ধত্যের প্রকাশ বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা। এছাড়াও ঘর নির্মাণের সময় পুলিশের অবস্থান সাক্ষী গোপালের ন্যায় হওয়াতে ওসির বিরুদ্ধে মোটা অংকের উৎকোচ নেয়ার বিষয়টির সত্যতা প্রকাশ পাওয়ায়, এই বিষয়ে পুলিশের প্রধান কার্যালয় পর্যন্ত অভিযোগ গেছে বলে জানিয়েছেন একটি সূত্র। এখন অপেক্ষায় আছেন মন্দির সংরক্ষণ কমিটির কর্তারা, একসময়কার ছাত্রলীগের নেতা পরিচয়ে নিজেকে আওয়ামীলীগের বান্ধব বলে দম্ভোক্তি করা ওসি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন কর্তৃপক্ষ।
ঘটনার বিষয় বরিশাল নগরের প্রাণকেন্দ্র কোতোয়ালী থানার সীমানা ঘেঁসা কাটপট্টি এলাকার চার্চ ওয়ার্ডে মন্দিরের জমি নিয়ে। দীর্ঘ বছর মামলা চলার পর নিম্ন এবং উচ্চ আদালতের রায় মন্দিরের পক্ষে যায়। ২০০৮ সালে আদালতের চূড়ান্ত রায় অনুযায়ী ৫৫ শতাংশ সম্পত্তি মন্দিরের দখলে আসে। হঠাৎ করে শুক্রবার মধ্যরাতে মন্দির এলাকার বাসিন্দাদের তালা বন্দি করে, ঘর উত্তোলন করতে থাকেন ৯ নং ওয়ার্ড বিএনপির সম্পাদক আনিসুর রহমান মিলন। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাদের নিরব ভূমিকায় সহায়ক হয়েছে দখলকারীদের। অবশেষে বিসিসি মেয়র এবং বরিশাল-১ আসনের সাংসদকে মুঠোফোনে অবহিত করলে ওই রাতেই তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশকে নির্দেশ দেন জবর দখল করে নির্মাণাধীন স্থাপনা সরিয়ে নিতে। বর্তমান সরকারের নির্বাচিত দুই জনপ্রতিনিধির উপস্থিতির খবর পেয়ে অনেকটা আনুষ্ঠানিকতা রক্ষায় উপস্থিত হন কোতোয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন। যাকে তৎক্ষনাৎ ভর্ত্সনা করেন বিসিসি মেয়র। এতেই ক্ষ্যান্ত নয়; দখলকারীদের কাছ থেকে মোটা অংকের উৎকোচ পেয়ে নিরব ভূমিকা পালন করায় বিষয়টি জেনেছেন পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ। মন্দিরের জমি ফিল্মি কায়দায় দখল করতে আসা দখলবাজদের সহায়তা করায় ওই এলাকার ধর্মীয় সংখ্যালঘুরা, কোতোয়ালী থানার ওসি জাহাঙ্গীর হোসেনের ভূমিকায় রীতিমত ক্ষুব্ধ। তবে ওসির অপসারণের ক্ষেত্রে ছাত্রলীগের ব্যানারে ৯১ সালে বাকসু নির্বাচনে ৫নং সদস্য পদে উত্তীর্ণ হওয়ার পরিচয়ের চেয়েও, প্রভাবশালী এক আওয়ামীলীগ নেতার আত্মীয়ের মদদ থাকায় কর্তৃপক্ষ কি ভূমিকা নেন সেদিকে তাকিয়ে এখন ভুক্তভোগীরা।

লাইক: UP  DOWN  3 দেখা হয়েছে: ০ বার



শিরোনাম অবস্থান তারিখ
The Struggle to Afford High School Textbooks in BangladeshBarisāl৮ ডিসেম্বর ২০১০
নতুন চরে রাস্তার বেহালদশা: ১৫ বছরেও দুর্ভোগ থেকে অব্যহতি পায় নি জনগণবাবুগঞ্জ, বরিশাল১৩ ডিসেম্বর ২০১০
রাজগুরু দারুছুনাত দাখিল মাদ্রাসা উন্নয়নের দাবিবাবুগঞ্জ, বরিশাল১৩ ডিসেম্বর ২০১০
Char roads are damagedBabuganj, Barishal১৩ ডিসেম্বর ২০১০
Bad Food for Patient of UHCbarisal১৮ ডিসেম্বর ২০১০

শিরোনাম উৎস তারিখ
অ্যাথলিটের লিঙ্গ পরীক্ষা BBC Bangla ১৫ জুন ২০১২
রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশে বিতর্ক BBC Bangla ১৫ জুন ২০১২
আদালতের রায়ে মিশর বিচলিত BBC Bangla ১৫ জুন ২০১২
সাগরে ভাসছে বহু রোহিঙ্গা: জাতিসংঘ BBC Bangla ১৫ জুন ২০১২
ইউক্রেন বনাম ফ্রান্স BBC Bangla ১৫ জুন ২০১২

Designed and Developed By Domain Technologies Ltd.