
পৃথিবীর অন্যসকল দেশের মত বাংলাদেশেও নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সেবা রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানী, যোগাযোগসহ জীবন যাপনের জন্য প্রয়োজনীয় অনেক বিষয়ই রাষ্ট্রীয় সেবার অন্তর্ভুক্ত। জনসংখ্যার একটি বড় অংশ দারিদ্র্যসহ নানা কারণে জীবন ধারণের বেশ কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় সেবার ওপর নির্ভর করে। অন্যদিকে রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রযোজ্য ক্ষেত্রে সেবা পাওয়া প্রত্যেকের অধিকার। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সংবিধানে নাগরিকদের অধিকারের কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান এবং সেবা বিষয়ে নাগরিক সনদ বা সিটিজেন চার্টার ঘোষণা করা হয়েছে, যেখানে সুনির্দিষ্টভাবে সেবার তথ্য দেয়া আছে। যার মাধ্যমে সাধারণ মানুষ রাষ্ট্রের কাছ থেকে তাদের প্রাপ্য অধিকারের কথা জানতে পারে।
বাংলাদেশের অনেক নাগরিকেরই রাষ্ট্রীয় সেবা তথা নাগরিক অধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। বিশেষত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতার মাত্রা অনেক কম। অভিজ্ঞতায় দেখা গেছে, যে জনগোষ্ঠীর জন্য সেবার ব্যবস্থা রয়েছে তারা যদি সেবার প্রকৃত তথ্য ভালভাবে জানতে পারে এবং সেবা প্রদান প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারে তাহলে মানসম্মত সেবা প্রদানের সফলতার হার উর্ধ্বগামী হয়। অন্যদিকে নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হলে সংশ্লিষ্ট সেবা দানকারী জনগণের প্রকৃত চাহিদা এবং সন্তুষ্টিকে বিবেচনায় নিয়ে উন্নত ও কার্যকর সেবা প্রদান করতে পারেন। আমাদের দেশের প্রেক্ষাপটে তাই সরকারি সেবাদান প্রক্রিয়ার সাথে জনগণের সম্পৃক্ততা আরও বাড়ানো প্রয়োজন।
এই লক্ষ্যে নাগরিক কণ্ঠ নামে নাগরিকদের অংশগ্রহণ আহ্বান করে একটি ওয়েব পোর্টাল করা হয়েছে যেখানে নাগরিকরা জনসেবা ও নানা বিষয় নিয়ে তাদের বক্তব্য ও মতামত উপস্থাপন করতে পারে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় পপুলেশন সার্ভিসেস এন্ড টেনিং সেন্টার (পিএসটিসি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সরকারি সেবার মানোন্নয়নে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি করার প্রত্যাশা নিয়ে নাগরিক কণ্ঠ প্রকল্পের কাজ করছে।
- সরকারি সেবার মানোন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমানের উন্নয়ন।
- জনগণের মূল্যবান মতামত প্রদানের মাধ্যমে সরকারি সেবা প্রদানকারীদের কার্যকারিতা বৃদ্ধির প্রচেষ্টা করা।
- সেবাদানকারী ও সেবাগ্রহণকারীর মধ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কার্যকর যোগাযোগের মাধ্যমে সেতুবন্ধন গড়ে তোলা।
- নাগরিকগণকে তাদের অধিকার আদায়ে উদ্যোগী করা এবং নাগরিক প্রতিবেদনের/সাংবাদিকতার মাধ্যমে তাদের প্রত্যাশা-মতামত তুলে ধরা ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা।
- গণমাধ্যমের সাথে কার্যকর সম্পর্ক সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়গুলো বৃহত্তর পরিসরে তুলে ধরা।
আপনারা মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে আপনাদের খবর, প্রতিবেদন, মতামত, উপদেশ ইত্যাদি লেখার মাধ্যমে বা ছবি, ভিডিও ও অডিওর মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারবেন।
কি করে প্রতিবেদন জমা দেবেন:
১) একটি এসএমএস পাঠিয়ে দিন এই নম্বরে 8801733498185
২) একটি ইমেইল বা MMS পাঠিয়ে দিন এই ঠিকানায় admin@nagorikkontho.org
৩) পোর্টালের ওয়েব ফর্ম পূরণ করে
# এসএমএস এর মাধ্যমে পাঠানো রিপোর্ট:
নাম (@) অবস্থান (@) বর্ণনা
বর্ণনার মধ্যে থাকবে কি সম্পর্কে রিপোর্ট, কি সমস্যা বা কি সংবাদ, মতামত ইত্যাদি।
একটি এসএমএস এর দৈর্ঘ ১৬০ অক্ষর - এটি খেয়াল রাখতে হবে। প্রয়োজনে একাধিক এসএমএস পাঠানো যেতে পারে।
# ওয়েব বা ইমেইলে পাঠানো রিপোর্ট:
নিন্মলিখিত বিষয়গুলো থাকতে পারে - তবে নির্দিষ্ট ক্রমানুযায়ী হওয়া বাধ্যতামূলক নয়।
এই প্লাটফর্মে নিম্নোক্ত বিষয়গুলোকে জোরালো ভাবে নিরুৎসাহিত করা হচ্ছে:
- ধর্মপ্রচার
- রাজনৈতিক দলের বা কোন নেতার পক্ষে প্রচার
- কোন পণ্য কিংবা সেবা বিষয়ে তথ্য না দিয়ে তার বিজ্ঞাপণমূলক প্রচার
- যুক্তি ও রেফারেন্স ব্যতীত আলোচনা বা অভিযোগ বা সমালোচনা
- ইচ্ছাকৃতভাবে ভুল রিপোর্ট করা
- সমালোচনা করা যেতে পারে কিন্তু যুক্তি সহকারে
- অশ্লীল লেখা (অশ্লীলতার সংজ্ঞা নিরূপণে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত) - সাম্প্রদায়িক / বর্ণবাদী / লিঙ্গবাদী / অবমাননাকর লেখা ও মন্তব্য
- ব্যক্তিগত আক্রমণ
- অন্য কারো ব্যক্তিস্বার্থ ক্ষুন্নকারী কিংবা একান্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ
- অন্য কোন ব্যক্তি হিসেবে নিজেকে দাবী করা বা উপস্থাপন করা
- উস্কানিমূলক, বিদ্বেষ, কোন্দল বা হিংসাত্মক লেখা
- দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান
- বিনানুমতিতে বা বিনারেফারেন্সে কারও লেখা বা কর্ম প্রকাশ করা
- অমার্জিত ভঙ্গিতে যেকোন প্রকাশ যা বক্তব্যকে হালকা করে
- মন্তব্যের আকার ৩০০ শব্দের মধ্যে থাকা ভাল
- উন্মুক্ত ভাবে আলোচনায় যোগ দেবেন।
- কোন মন্তব্যের জবাবে অপরের প্রতি দলবদ্ধ আক্রমণ, অশালীন মন্তব্য প্রভৃতি থেকে বিরত থাকতে হবে।
- কারও মানহানি করলে দায়িত্ব নিজের হবে।
- ব্যবহারে ভদ্র হতে হবে। কোন কিছু কারও উপর চাপিয়ে দেয়া যাবে না
- অপ্রাসঙ্গিক মন্তব্য প্রকাশিত হবে না যুক্তি দিয়ে কথা বলতে হবে।
- কোন পণ্য কিংবা সেবা বিষয়ে বিজ্ঞাপণমূলক প্রচার করা যাবে না।
Designed and Developed By Domain Technologies Ltd.